ডা. শাহিদা আক্তার রাখী

ডা. শাহিদা আক্তার রাখী

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (অবস এন্ড গাইনী)
বিএমডিসি রেজি. নম্বর A 50943
প্রসূতিবিদ্যা ও গাইনী বিশেষজ্ঞ এবং সার্জন
ট্রেইন্ড ইন ইনফার্টিলিটি এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারি

👩‍⚕️ পরিচিতি

প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডা. শাহিদা আক্তার রাখী অত্যন্ত সুনাম ও বিশ্বস্ততার সাথে দীর্ঘ সময় ধরে কুমিল্লায় আন্তরিক চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে কুমিল্লা জেনারেল হসপিটালসহ সরকারি বিভিন্ন হাসপাতালে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘ সময় কুমিল্লা মেডিকেল কলেজে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এফসিপিএস-সাব-স্পেশালিটি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি কোর্সে অধ্যয়নরত আছেন।

“রোগী ও চিকিৎসকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই উন্নত চিকিৎসাসেবা ব্যবস্থার মূল শর্ত।”

তিনি বিশেষ করে স্বাভাবিক প্রসব এবং সমাজের সর্বস্তরে এ বিষয়ে সচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অসংখ্য নরমাল ডেলিভারি, ব্যথামুক্ত নরমাল ডেলিভারি এবং পূর্বে সিজার হওয়া মায়েদের পুনরায় স্বাভাবিক প্রসব (VBAC) সফলভাবে সম্পন্ন করিয়ে তিনি ইতোমধ্যে কুমিল্লাবাসীর গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

🩺 বিশেষ আগ্রহ ও সেবাসমূহ

👶 স্বাভাবিক প্রসব (Normal Delivery)
🌸 ব্যথামুক্ত নরমাল ডেলিভারি
🔄 সিজারের পর নরমাল ডেলিভারি (VBAC)
🔬 ইনফার্টিলিটি ও বন্ধ্যাত্ব চিকিৎসা
🏥 ল্যাপারোস্কপিক ও গাইনী সার্জারি
🤱 গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা

🎓 শিক্ষাগত যোগ্যতা

• এসএসসি (SSC)
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
• এইচএসসি (HSC)
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
• এমবিবিএস (MBBS)
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (SSMC), ঢাকা
• এফসিপিএস (FCPS)
প্রসূতিবিদ্যা ও গাইনী (Obs & Gynae)
• সাব-স্পেশালিটি কোর্স
রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ঢাকা মেডিকেল কলেজ

🌐 সোশ্যাল মিডিয়া ও পেজ

পরামর্শ ও যোগাযোগের জন্য

স্বাস্থ্য পরামর্শ ও সাক্ষাতের তথ্যের জন্য আমাদের অফিসিয়াল পেজে যুক্ত থাকুন

মেসেজ পাঠান ↗