যোগাযোগ ও চেম্বার তথ্য

📍 চেম্বার ঠিকানা
গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
📞 হাসপাতাল হটলাইন
📅 সিরিয়ালের জন্য
সকাল ১০টায়

🏥 চেম্বারের সময়সূচি

রোগী দেখার সময়
বিকাল ৪টা থেকে রাত ৮টা
শুক্র, রবি ও মঙ্গলবার আপাতত চেম্বার বন্ধ। সরকারি ডিউটি টাইমে (সকাল ৮টা থেকে দুপুর ২:৩০টা) রোগী দেখা হয় না।
সিরিয়াল
যেদিন চেম্বার খোলা থাকে সেদিন সকাল ১০টায় ০১৯৫৮-৪২২৮০৩ নাম্বারে কল করে ঐদিনের সিরিয়াল নেওয়া যায়। 
লক্ষ্য করুন: এসময় কারও কল ঢুকলে, অন্যদের নাম্বার ব্যস্ত দেখাবে। সিরিয়াল নেওয়া শেষ হলে, সিরিয়ালের মোবাইল বন্ধ থাকে। শুক্রবার ও চেম্বার বন্ধের দিন মোবাইলে সিরিয়াল নেওয়া হয় না। ১৫টি সিরিয়াল ওয়েবসাইটে অগ্রিম নেওয়া থাকে।

✅ যেসব ক্ষেত্রে সিরিয়াল প্রয়োজন নেই

রিপোর্ট দেখানো: চেম্বারে দেখানোর ৭ দিনের মধ্যে রাত ৮:৩০টায়, রোগী দেখা শেষ হওয়ার পর। এ ক্ষেত্রে রোগীর উপস্থিতি অত্যাবশ্যক নয়। তবে নতুন উপসর্গ নিয়ে দীর্ঘ আলোচনা বা শারীরিক পরীক্ষার সুযোগ নেই।
পুরোনো রোগী: ৩৬ সপ্তাহের পর সিরিয়াল না পেলে রাত ৯:০০টায় দেখানো যাবে। ফেসবুক পেইজে মেসেজ দিয়ে, চেম্বার খোলা কিনা জেনে আসবেন। সিরিয়ালের রোগী দেখা শেষ না হলে অপেক্ষা করতে হবে।
ডেলিভারির পর প্রথম ফলোআপ ও সেলাই কাটা: বিকাল ৫টা থেকে রাত ৮টা।
🚨 জরুরি প্রয়োজনে: যেকোনো সময় হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করুন। চেম্বার বন্ধ থাকলেও ডেলিভারি ও জরুরি সেবা চালু থাকে এবং প্রয়োজনে বিকল্প কনসালটেন্ট দায়িত্ব পালন করেন।

জরুরি কারণে চেম্বার বন্ধ থাকলে ফেসবুক পেজের পিন পোস্ট, স্টোরি ও ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়।

চেম্বার সময়সূচি পরিবর্তনযোগ্য