ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইট হতে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা, চেম্বার বন্ধের নোটিশ, স্বাস্থ্য পরামর্শ ও অন্যান্য আপডেট জানতে পারবেন


Dr. Shahida Akter Rakhi

MBBS (SSMC), BCS (Health)
FCPS (Obs & Gynae)
BMDC Reg. No. A 50943

Obstetrics & Gynaecology Specialist & Surgeon
Trained in Infertility & Laparoscopic Surgery

গুরুত্বপূর্ণ নোটিশ ও লিংকসমূহ ▾
চেম্বার বন্ধ ও সময়সূচি সংক্রান্ত নোটিশ দেখুন
সিরিয়াল নেয়ার নিয়ম দেখুন
সিরিয়াল বাতিল ও তারিখ পরিবর্তনের নিয়ম
এখানে ডেলিভারিতে আগ্রহী হওয়ার আগে, যা অবশ্যই জানা উচিত

 



What Patients Say

‎ শুক্রবার, রবিবার ও মঙ্গলবার (আপাতত) চেম্বার বন্ধ

Remaining Appointment Dashboard

Appointment Date Remaining Serial
28-09-2026 Mon 0
29-09-2026 Tue Chamber Off
30-09-2026 Wed 0
01-10-2026 Thu 0
02-10-2026 Fri Chamber Off
03-10-2026 Sat 0

Appointment Booking

Book An Appointment

বিকাশ পেমেন্ট করার পর নিম্নোক্ত তথ্য পূরণ করে সাবমিট করুন
যোগাযোগের জন্য এই নাম্বার ব্যবহৃত হবে


উপরের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে Confirm Appointment বাটনে ক্লিক করুন

নির্দেশনাবলী

Appointment Booking

প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে নিচের নির্দেশনা অবশ্যই পড়ুন। কোনদিন কতটি সিরিয়াল খালি আছে, চেম্বার বন্ধ কিনা, তা Remaining Appointment Dashboard দেখলে বুঝতে পারবেন। তারিখের পাশে শূন্য (0) থাকলে সেই Appointment Date সিলেক্ট করা যাবে না। প্রতিটি বুকিং অপশনের পাশে i আইকনে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন।

ডক্টর ভিজিট ফি
অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট ফি (অফেরতযোগ্য) ১০০ টাকা
পুরাতন রোগীর ভিজিট ফি ৬০০ টাকা
নতুন রোগীর ভিজিট ফি ৭০০ টাকা
অগ্রিম সিরিয়াল নিতে কোনো এক্সট্রা চার্জ লাগে না। ১০০ টাকা বাদ দিয়ে অবশিষ্ট ভিজিট ফি চেম্বারে দিতে হবে
সিরিয়াল নেওয়ার নিয়ম না বুঝলে, কখনও বিকাশ পেমেন্ট করবেন না

বিস্তারিত দেখতে নিচের ▶ আইকনে ক্লিক করুন

১. ওয়েবসাইট থেকে সিরিয়াল নেওয়ার নিয়ম (বিকাশ পেমেন্ট)

➊ Dashboard এ সিরিয়াল খালি আছে কিনা দেখুন।


➋ খালি থাকলে 01886170989 মার্চেন্ট নাম্বারে ১০০ টাকা bKash Payment করুন। প্রয়োজনে বিকাশ করার নিয়মাবলী দেখুন।


➌ এরপর বিকাশ নাম্বার ও ট্রানজেকশন আইডিসহ রোগীর তথ্য দিয়ে Confirm Appointment বাটনে ক্লিক করুন।


➍ সঠিকভাবে সাবমিট হলে বুকিং রেফারেন্স নাম্বার দেখতে পাবেন — এটিই সিরিয়াল নিশ্চিত হওয়ার প্রমাণ।

শুধু বিকাশ পেমেন্ট করলেই সিরিয়াল হবে না; ওয়েবসাইটে রোগীর তথ্য সাবমিট করতেই হবে।

কনফার্ম করতে সমস্যা হলে Chrome বা Opera ব্যবহার করুন; ফেসবুকের ডিফল্ট ব্রাউজারে সমস্যা হতে পারে। পেমেন্ট না করে অসত্য তথ্য দিলে ভবিষ্যতে আর সিরিয়াল পাবেন না। বিকাশ নাম্বারে কখনও কল করবেন না — সেটি ইনকামিং কল রেস্ট্রিক্টেড।

২. সিরিয়াল নাম্বার ও সময় কীভাবে জানবেন

তথ্য সঠিক থাকলে, সাবমিটের ২৪ ঘন্টার মধ্যে রোগীর মোবাইলে SMS এ সিরিয়াল নাম্বার ও সময় জানিয়ে দেয়া হয়। SMS পেলে ফেসবুক পেইজে স্ক্রিনশট অথবা যে নাম্বার দিয়ে সিরিয়াল নিয়েছেন সে নাম্বার থেকে OK লিখে রিপ্লাই দিবেন এবং উল্লিখিত সময়ে চেম্বারে উপস্থিত থাকবেন। সিরিয়াল নিলে অবশ্যই চেম্বারে রোগীকে সাথে আসতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে SMS না পেলে Facebook পেইজে মেসেজ করুন।

৩. মোবাইলে কল করে সিরিয়াল নেওয়ার নিয়ম

প্রতিদিনের ১৫টি সিরিয়াল ওয়েবসাইটে অগ্রিম নেওয়া হয় এবং তাদের সিরিয়াল নাম্বার সবার আগে হয়। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট ০৬ দিন আগে থেকে নেওয়া যায়। অবশিষ্ট সিরিয়াল যেদিনেরটা সেদিন 01958422803 নাম্বারে সকাল ১০টায় কল করে নিতে হয়; এতে কোনো অগ্রিম পেমেন্ট লাগে না। সিরিয়াল শেষ হলে, সিরিয়ালের মোবাইল বন্ধ থাকে। শুক্রবার ও চেম্বার বন্ধের দিন মোবাইলে সিরিয়াল নেওয়া হয় না। মেসেঞ্জারে ও হসপিটালে সরাসরি সিরিয়াল নেওয়া হয় না। বিস্তারিত দেখুন

৪. সিরিয়াল বাতিল, তারিখ পরিবর্তন ও চেম্বারে না আসা

অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে রোগী দেখানো হয়ে গেলে, ডেলিভারি হয়ে গেলে বা অন্য কারণে আসতে না পারলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে নিয়ম মেনে সিরিয়াল বাতিল করুন, যেন অন্য রোগী সুযোগ পান। বাতিল ও তারিখ পরিবর্তনের বিস্তারিত নিয়ম

সিরিয়াল কনফার্ম করে চেম্বারে না আসলে সেটি বাতিল বলে গণ্য হবে। পরে দেখাতে চাইলে পুনরায় পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একদিনের সিরিয়াল দিয়ে অন্যদিন দেখানোর সুযোগ নেই।

৫. চেম্বারে রিপোর্ট দেখানোর নিয়ম ও সময়

✪ চেম্বারে দেখানোর ০৭ দিনের মধ্যে রিপোর্ট দেখাতে সিরিয়াল বা ভিজিট ফি লাগে না। তবে তখন নতুন উপসর্গ নিয়ে দীর্ঘ আলোচনা ও শারীরিক পরীক্ষার সুযোগ নেই।

✪ ১ সপ্তাহের মধ্যে একই রোগীর জন্য ১ বারের বেশি সিরিয়াল নেওয়া যাবে না।

✪ রিপোর্ট দেখানোর সময় রোগীর উপস্থিতি আবশ্যক নয়।

✪ রিপোর্ট দেখানোর সময়: রাত সাড়ে ৮টা এবং চেম্বারে রোগী দেখা শেষ হলে।

৬. চেম্বার বন্ধ, সময়সূচি ও হঠাৎ পরিবর্তন

প্রতি শুক্র, রবি ও মঙ্গলবার (আপাতত) চেম্বার বন্ধ থাকে। অন্যদিন জরুরি কারণে বন্ধ থাকলে ফেসবুক পেইজের পিন পোস্ট ও ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়। চেম্বার বন্ধ থাকলেও ডেলিভারি ও জরুরি সেবা চালু থাকে; কুমিল্লার বাইরে থাকলে বিকল্প কনসালটেন্ট দায়িত্ব পালন করেন। এ সংক্রান্ত নোটিশ দেখুন

অগ্রিম সিরিয়াল নেওয়ার পর হঠাৎ চেম্বার বন্ধ থাকলে 01958422803 নাম্বার থেকে কল করে পরিবর্তিত সময় জানানো হবে এবং পরের দিন বা সুবিধামতো তারিখে অগ্রাধিকার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে (সিরিয়াল নাম্বার ও সময় পিছিয়ে যাবে)। এক্ষেত্রে চাইলে সিরিয়াল বাতিল করে পেমেন্ট ফেরত নেওয়া যাবে। সুনির্দিষ্ট কারণে কর্তৃপক্ষ অগ্রিম সিরিয়াল বাতিল করতে পারবে।

৭. চেম্বারে আসার সময় যা মনে রাখবেন

জরুরি ডেলিভারি ও অপারেশনের কারণে অনেক সময় শিডিউল অনুযায়ী রোগী দেখা সম্ভব নাও হতে পারে — ধৈর্য ধরে অপেক্ষা করবেন। প্রত্যেক রোগীকে ভালোভাবে দেখার সুবিধার্থে নির্ধারিত সময়ে উপস্থিত থাকুন। অনিবার্য কারণে চেম্বারের সময় পরিবর্তিত হতে পারে। হাসপাতাল ও চেম্বারে সকলের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করুন। ডেলিভারিতে আগ্রহী হওয়ার আগে যা জানা উচিত

৮. গর্ভাবস্থায় কেন দূর থেকে আসা উচিত নয়

প্রেগন্যান্সিতে যেকোনো সময় ইমার্জেন্সি হতে পারে, তাই দূরের রোগীদের চেম্বারে আসতে নিরুৎসাহিত করা হয়। গর্ভাবস্থায় দীর্ঘ সময় একজন চিকিৎসকের ফলোআপে থাকতে হয়; বাসা দূরে হলে প্রতিবার যাওয়া-আসায় সমস্যা হবে এবং পথিমধ্যে মা ও শিশুর ঝুঁকি থাকে। বাসা দূরে — এই কারণ দেখিয়ে সিরিয়াল ভঙ্গ করে দেখানোর সুযোগ নেই।

৯. সিরিয়াল পেতে কেন সমস্যা হয়?

● একজন চিকিৎসকের পক্ষে একদিনে অসংখ্য রোগী দেখা সম্ভব নয়; রোগী দেখা খুবই পরিশ্রমসাধ্য কাজ।

● আমি সময় নিয়ে ধীরেসুস্থে রোগীর কথা শুনে দেখি; প্রসূতি রোগী দেখতে তুলনামূলক বেশি সময় লাগে। তাড়াহুড়া করলে ভুলের সম্ভাবনা থাকে, কোনো রোগীকে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করা সম্ভব নয়।

● ধরুন একদিনে ২৫ জন দেখা সম্ভব, কিন্তু চেষ্টা করলেন ৫০ জন — বাকিরা সিরিয়াল পাবেন না। এজন্যই সকাল ১০টায় সবাই একসাথে কল করলে মোবাইল ব্যস্ত দেখায়।

● চেম্বারের পাশাপাশি সরকারি ডিউটি, ডেলিভারি, অপারেশন, ইমার্জেন্সি ও ভর্তি রোগী দেখতে হয়।

● রেফারেল সিস্টেম না থাকায় ছোটখাটো সমস্যাতেও রোগীরা বিশেষজ্ঞের কাছে আসেন, ফলে প্রকৃত প্রয়োজনের রোগী বিড়ম্বনায় পড়েন।

● এখানে সিরিয়াল নিয়ে কোনো অনিয়ম করা হয় না। নির্দিষ্ট তারিখে দেখানোর প্রয়োজন হলে ওয়েবসাইট থেকে অগ্রিম সিরিয়াল নিয়ে রাখুন। ইদানীং ওয়েবসাইটের সিরিয়াল রাত ১২টায় কয়েক মিনিটের মধ্যে বুক হয়ে যায়।

● আগে না দেখিয়ে থাকলে ও জরুরি হলে অনুগ্রহ করে নিকটস্থ অন্য চিকিৎসকের সেবা নিন। এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।


বিকাশ পেমেন্ট করার নিয়ম

পেমেন্ট করার পর ওয়েবসাইটে রোগীর তথ্য সাবমিট না হলে সিরিয়াল পাবেন না।

যেভাবে পেমেন্ট করবেন

১

বিকাশ অ্যাপ খুলে অথবা *247# ডায়াল করে Payment অপশন নির্বাচন করুন। ওয়েবসাইটে থাকা bKash Payment লিংক থেকেও পেমেন্ট করা যাবে।

২

মার্চেন্ট নম্বরের ঘরে 01886170989 এবং Amount-এর ঘরে 100 টাকা লিখুন।

৩

Reference-এর ঘরে রোগীর নাম অথবা মোবাইল নম্বর লিখতে পারেন। এরপর বিকাশ পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন।

৪

পেমেন্ট সম্পন্ন হলে বিকাশের SMS বা নোটিফিকেশন থেকে ট্রানজেকশন আইডি (TrxID) সংরক্ষণ করুন। TrxID লেখার সময় আগে বা পরে কোনো স্পেস দেবেন না।

+ ট্রানজেকশন আইডির (TrxID) নমুনা দেখুন বিকাশ বার্তায় ট্রানজেকশন আইডি কোথায় থাকে তার নমুনা
৫

সবশেষে ওয়েবসাইটের বুকিং ফর্মে রোগীর প্রয়োজনীয় তথ্য এবং সঠিক TrxID লিখে সাবমিট করুন ।

গুরুত্বপূর্ণ শর্ত +
  • মার্চেন্ট নম্বরে Send Money নয়, Payment করতে হবে।
  • শুধু 100 টাকা পেমেন্ট করুন; অতিরিক্ত বিকাশ চার্জ দিতে হবে না।
  • বুকিং ফি ফেরতযোগ্য নয়। নিশ্চিত না হয়ে পেমেন্ট করবেন না।
  • মার্চেন্ট পেমেন্টের ২৩ ঘণ্টা পার হলে বিকাশের মাধ্যমে রিফান্ড প্রক্রিয়া করা যায় না।
  • এই নম্বরে কল, Send Money বা মোবাইল রিচার্জ করবেন না।
  • ভুল বা অসত্য তথ্য দিলে বুকিং বাতিল করা হবে। বারবার অসত্য তথ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করলে ভবিষ্যতের বুকিংও বন্ধ হতে পারে।