সিরিয়াল নেওয়ার নিয়ম

সিরিয়াল নেওয়ার নিয়ম

সিরিয়াল ছাড়া চেম্বারে রোগী দেখা হয় না। আমার চেম্বার শুধু কুমিল্লায়, তাই দূরের রোগীদের চেম্বারে আসতে নিরুৎসাহিত করা হয়।

কল করে সিরিয়াল পাওয়ার সমস্যা এড়াতে ওয়েবসাইট থেকে অগ্রিম সিরিয়াল নিয়ে রাখুন।

নিয়ম না বুঝলে সিরিয়াল নেওয়া কঠিন হতে পারে, তাই নিচের নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ুন।

🚫 চেম্বার বন্ধ: আপাতত শুক্র, রবি ও মঙ্গলবার চেম্বার বন্ধ থাকবে। বন্ধের দিনের সিরিয়াল নেওয়া হয় না।

⚠️ অবশ্যই জেনে রাখুন

  • রাত ১২টায় সিরিয়াল নেওয়া শুরু হয় এবং ১ মিনিটের মধ্যেই সব সিরিয়াল বুক হয়ে যায়।
  • সিরিয়াল খালি না থাকলে অহেতুক পেমেন্ট করবেন না।
  • পেমেন্ট করে সিরিয়াল না পেলে চিন্তা নেই। ওই পেমেন্টের তথ্য দিয়েই পরে অন্য খালি তারিখে সিরিয়াল নিতে পারবেন।

🌐 ওয়েবসাইট থেকে অগ্রিম সিরিয়াল

চেম্বার খোলা থাকা প্রতিদিন ১৫টি সিরিয়াল, ৬ দিন আগে থেকে নেওয়া যায়। চেম্বার বন্ধের দিনের সিরিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া যাবে না।

১

Remaining Appointment Dashboard এ পছন্দের তারিখে সিরিয়াল খালি আছে কিনা চেক করুন। সিরিয়াল খালি না থাকলে শূন্য (0) দেখাবে, তখন তারিখ সিলেক্ট করা যাবে না।। চেম্বার বন্ধের নোটিশও দেখুন।

২

নির্ধারিত বিকাশ নম্বরে ১০০ টাকা Payment করুন।

৩
তারিখ সিলেক্ট, বিকাশ নাম্বার, বিকাশ ট্রানজেকশন আইডি (TrxID), রোগীর নাম, মোবাইল নম্বর, রোগীর ধরন এবং বয়স দিন।
৪

‘Confirm Appointment’ বাটন চাপুন।

৫

স্ক্রিনে আসা Booking Number-এর স্ক্রিনশট সংরক্ষণ করুন। সকল তথ্য সঠিক থাকলে, সাবমিটের ২৪ ঘন্টার মধ্যে SMS পাবেন।

 

 

 

📞 মোবাইলে কল করে সিরিয়াল

চেম্বার খোলা থাকা দিনে সকাল ১০টায় মোবাইলে সিরিয়াল নেওয়া হয়। চেম্বার বন্ধ থাকলে মোবাইলে সিরিয়াল নেওয়া হয় না।

১

চেম্বার খোলার দিনে সকাল ১০টায় কল করুন: 01958422803

২

ওয়েবসাইটের ১৫টি সিরিয়ালের পর যা বাকি থাকে, শুধু সেগুলোই সেদিন কলে নেওয়া হয়।

৩

সবাই একসাথে কল করায় নাম্বার ব্যস্ত দেখায়। সিরিয়াল নেওয়া শেষ হলে, নাম্বার বন্ধ থাকে।

৪

কল করে সিরিয়াল নিতে কোনো অগ্রিম পেমেন্ট লাগে না।

৫

মেসেঞ্জারে বা হাসপাতালে সরাসরি সিরিয়াল নেওয়া হয় না।

🎥 ভিডিও: ওয়েবসাইটে সিরিয়াল নেওয়ার নিয়ম

fফেসবুক পেইজ দেখুন