অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও তারিখ পরিবর্তন করার নিয়ম

অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও তারিখ পরিবর্তন করার নিয়ম

একজন চিকিৎসকের পক্ষে একদিনে অসংখ্য রোগী দেখা সম্ভব নয়। চেম্বারে নির্দিষ্ট সংখ্যক রোগী দেখা হয় বলে সিরিয়াল পেতে সমস্যা হতে পারে। বিশেষ করে অন্য রোগীর তুলনায় প্রসূতি রোগী দেখতে বেশি সময় লাগে। তাই ওয়েবসাইট থেকে আগেই সিরিয়াল নিয়ে রাখুন।

জরুরি হলে গোমতী হসপিটালের ইমার্জেন্সিতে যাবেন। ডিউটি ডক্টর রোগী দেখে আমাকে জানাবেন। বাসা দূরে হলে নিকটস্থ হসপিটালের জরুরি বিভাগে যাবেন।

সিরিয়াল কনফার্ম করলে অবশ্যই আসবেন। আসতে না পারলে আগের দিন SMS অথবা ফেসবুক পেইজে মেসেজ দিয়ে জানান, তাহলে ওই সিরিয়াল অন্য রোগীকে দেওয়া যাবে। সিরিয়াল নিয়ে চেম্বারে না আসলে, অন্য একজন রোগী সেবা পাওয়া থেকে বঞ্চিত হন।

অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার নিয়ম

  1. অ্যাপয়েন্টমেন্ট তারিখের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে সিরিয়াল বাতিল করতে পারবেন। যেদিনের সিরিয়াল সেদিন বাতিল করা যাবে না, কারণ দেরিতে বাতিল করলে সেটি অন্য কাউকে দেওয়া সম্ভব হয় না।
  2. একই সিরিয়াল একবারই বাতিল করা যাবে। পরপর ৩ বার সিরিয়াল বাতিল করলে, পরবর্তীতে আর ওয়েবসাইট হতে সিরিয়াল নিতে পারবেন না।
  3. সিরিয়াল নেওয়ার সময় যে নাম্বার দিয়েছিলেন, সেই নাম্বার থেকে 01886170989 নাম্বারে Cancel লিখে SMS পাঠান।
  4. ফেসবুক পেইজে মেসেজ দিয়েও সিরিয়াল বাতিল করতে পারেন

অ্যাপয়েন্টমেন্ট তারিখ পরিবর্তনের নিয়ম

  1. পূর্বের অ্যাপয়েন্টমেন্ট তারিখের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত তারিখ পরিবর্তন করা যাবে। 
  2. একটি সিরিয়াল একবার তারিখ পরিবর্তন করা যাবে।
  3. আগে যেভাবে ওয়েবসাইটে রোগীর তথ্য সাবমিট করেছিলেন, নতুন তারিখে সেভাবেই আবার সাবমিট করুন। নতুন করে বিকাশ পেমেন্ট করতে হবে না, পূর্বের বিকাশ ট্রানজেকশন আইডি দিলেই হবে।
  4. অ্যাপয়েন্টমেন্ট বুকিং অপশনের Special Note এ কোন তারিখের পরিবর্তে কোন তারিখে দেখাতে চান, তা লিখুন।

বিকাশ পেমেন্ট ফেরত পাওয়ার নিয়ম

  1. সিরিয়াল নিয়ম বুঝতে পারলে এবং চেম্বার খোলা থাকবে কিনা ড্যাশবোর্ড ও নোটিশ দেখে পেমেন্ট করবেন।
  2. পেমেন্ট করে সিরিয়াল নিতে না পারলে, পেমেন্টের ২৩ ঘণ্টার মধ্যে ফেরত নেওয়া যাবে। এরপর মার্চেন্ট নাম্বার থেকে পেমেন্ট ফেরত দেওয়ার অপশন থাকে না।
  3. পেমেন্ট করে সিরিয়াল নিতে না পারলে বা সিরিয়াল বাতিল করলে, ওই পেমেন্টের তথ্য (নাম্বার ও ট্রানজেকশন আইডি) দিয়ে পরে ওয়েবসাইট থেকে সিরিয়াল নিতে পারবেন। বারবার পেমেন্ট করতে হবে না।
  4. এই ওয়েবসাইট থেকে পরে আর সিরিয়াল না নিতে চাইলে, ফেসবুক পেইজে মেসেজ করে জানান। অথবা যে নাম্বার থেকে বিকাশ পেমেন্ট করেছেন, সেই নাম্বার থেকে 01886170989 নাম্বারে SMS দিন।
  5. যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন, সেই নাম্বারেই টাকা ফেরত দেওয়া হবে, যদি বিকাশ লিমিট অতিক্রম না করে। সেন্ড মানি করে পেমেন্ট ফেরতের ক্ষেত্রে বিকাশের কঠিন লিমিট রয়েছে।

অগ্রিম সিরিয়াল নেওয়ার পর হঠাৎ চেম্বার বন্ধ থাকলে

  • কোনো অনিবার্য কারণে হঠাৎ চেম্বার বন্ধ থাকলে 01958422803 নাম্বার থেকে রোগীদের মোবাইলে কল করে জানানো হবে।
  • পরের দিন অথবা রোগীর সুবিধামতো তারিখে অগ্রাধিকার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এক্ষেত্রে সিরিয়াল নাম্বার ও সময় পিছিয়ে যেতে পারে।
  • সুনির্দিষ্ট কারণে কর্তৃপক্ষ অগ্রিম সিরিয়াল বাতিল করতে পারবে।

মেসেজ দিয়ে যোগাযোগ করুন

সিরিয়াল বাতিল, তারিখ পরিবর্তন ও পেমেন্ট সংক্রান্ত প্রয়োজনে ফেসবুক পেইজে মেসেজ দিয়ে যোগাযোগ করুন।

ফেসবুক পেইজ লিংক

নিচের লিংকে ক্লিক করে আরও পড়ুন