রোজার সময় ঔষধ সেবন ও চেম্বারের সময়সূচি

রোজার সময় ঔষধ সেবন ও চেম্বারের সময়সূচি

ডা. শাহিদা আক্তার রাখী

প্রিয় রোগী ও অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসে অনেকেরই প্রশ্ন থাকে, রোজা রেখে ঔষধ কীভাবে খাবেন। এই পোস্টে চেম্বারের সময় ও ঔষধ সেবনের সাধারণ নিয়ম সংক্ষেপে জানানো হলো।

🕌 রমজান মাসে চেম্বার সময়সূচি অপরিবর্তিত থাকবে। ইফতার ও মাগরিবের নামাজের জন্য ১ ঘণ্টার বিরতি থাকবে।

💊 রোজার সময় ঔষধ সেবনের সময়সূচি

⏰ দৈনিক একবার
খাবারের আগে
সেহেরির ১ ঘণ্টা আগে
খাবারের পরে
ইফতারের পরে
⏰ দৈনিক দুইবার
খাবারের আগে
১. সেহেরির আগে
২. ইফতার ও রাতের ভারী খাবারের মধ্যবর্তী সময়
খাবারের পরে
১. সেহেরির পরে
২. ইফতারের পরে
⏰ দৈনিক তিনবার
খাবারের আগে
১. সেহেরির আগে
২. ইফতারের পর (রাতের খাবারের আগে)
৩. রাতে ঘুমানোর আগে
খাবারের পরে
১. সেহেরির পরে
২. ইফতারের পরে
৩. ঘুমানোর আগে

বিশেষ নির্দেশনা: দৈনিক ৪ বার সেবন করতে হয় এমন ঔষধ, সারা বছর সেবন করতে হয় এমন ঔষধ, অ্যান্টিবায়োটিক এবং বিশেষ কোনো শারীরিক সমস্যার জন্য ঔষধ সেবন করতে হলে সেটি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে সেবন করতে হবে।

  • নিজে থেকে কোনো ঔষধ বন্ধ করবেন না বা ডোজ বদলাবেন না।
  • ইনসুলিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের ঔষধ চললে রোজা রাখার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
  • গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা রোজা রাখার আগে অবশ্যই পরামর্শ নিন।
  • ইফতার থেকে সেহরির মধ্যে পর্যাপ্ত পানি ও তরল খাবার খান।

⚠️ জরুরি সতর্কতা

রোজা রেখে তীব্র মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, তীব্র পেটব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ বা গর্ভাবস্থায় শিশুর নড়াচড়া কমে গেলে রোজা ভেঙে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান।

যেকোনো সময় ইমার্জেন্সি হলে নিকটস্থ হসপিটালের ইমার্জেন্সিতে যাবেন।

রমজান মুবারক। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। 

ডা. শাহিদা আক্তার রাখী
অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ও সার্জন